Kolkata Metro :১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় শুরু কাজ, /শহরের মেট্রো প্রকল্পে গতির আশা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৬ মে, ২০২৬ ; অপেক্ষার অবসান। কলকাতাবাসীর যাতায়াত এবার হতে চলেছে আরও সহজ। আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ।

দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের জটে আটকে ছিল এই কাজ। আদালতে মামলাও চলছিল। ৩৬৬ মিটার মেট্রোর লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে রাজি হয়েছে কলকাতা পুলিশ।

ভোটের পর মে মাসের ২টি উইকএন্ডে যান নিয়ন্ত্রণ করতে সম্মত হয়েছিল কলকাতা পুলিশ। ভোট শেষ হয়েছে। ফলে সেই কাজে এবার হাত দেওয়া হবে। ১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় কাজ শুরু হবে।

কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর শহরের মেট্রো ও রেল প্রকল্পে গতি আসতে পারে বলে আশাবাদী আধিকারিকরা।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें