বিজেপি ক্ষমতায় আসতেই ৩০ সেপ্টেম্বর থেকে বাংলায় ব্যান হচ্ছে মদ? জেনে নিন আসল সত্যিটা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ই মে, ২০২৬; বাংলায় পালাবদল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

১৫ বছরের শাসনে ইতি টেনে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। আগামী ৯ মে সরকার গঠন হবে। তার আগেই রাজ্য জুড়ে শোরগোল একটা খবর নিয়ে। পড়শি বিহারের মতো বাংলাতেও ব্যান হচ্ছে মদ?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি, যেখানে নামকরা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইংরেজি পোর্টালে লেখা আছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা্হ ঘোষণা করেছেন যে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গও ড্রাই স্টেট হিসাবে ঘোষিত হবে, অর্থাৎ এখানে মদ বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। স্বাভাবিকভাবেই এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায়।

তাহলে কি তৃণমূলের কথাই সত্যি হচ্ছে? মাছ-মাংস ব্যান হয়ে যাবে? তার সঙ্গে মদও ব্যান হয়ে যাবে? এই নিয়ে শোরগোলের মাঝেই সামনে এল আসল সত্যি।

প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি(PIB)-র তরফে পোস্ট করে জানানো হল, এমন কোনও ঘোষণা করেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই তথ্য সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা। পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা আলোচনা বা ঘোষণা হয়নি। ছবিটি ফেক ও AI দিয়ে তৈরি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें