অসম মডেলেই বাংলায় সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রুখতে কীসের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১১ই মে, ২০২৬ ; অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বাংলার বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী রুখতে ও বিতাড়িত করার কড়া বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পরে একই সুর শুভেন্দু অধিকারীর গলায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন শুভেন্দু। অসমের মাটি থেকে এদিন একইভাবে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন তিনি।

অসমে যেভাবে অনুপ্রবেশকারীমুক্ত করা হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যবস্থা হয়েছে, বাংলাও সেই মডেল ফলো করতে পারে। তেমনই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু।

তাহলে কি আগামী দিনে অসমের মতো বাংলাতেও এনআরসি হবে? সেই ইঙ্গিত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী? তৃণমূল আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঘাঁটি গেড়েছে!

সীমান্ত এলাকার জেলাগুলিতে তাঁরা থাকছে, এই অভিযোগ তুলেছে বিজেপি। ভোটের প্রচারেও এবার অনুপ্রবেশ ছিল অন্যতম ইস্যু।

বাংলায় এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। বিজেপি সরকারে আসার পরেও যে কোনওভাবে অনুপ্রবেশ ইস্যু হালকা করতে রাজি নয়, তাও বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা।

বাংলা অনুপ্রবেশকারী মুক্ত করতে অসম মডেল ফলো করার ইঙ্গিতও এদিন দিলেন শুভেন্দু।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें