সোনাঝুরি হাটে চলল বুলডোজার, উপড়ে ফেলা হল হোটেলের বিজ্ঞাপনী বোর্ড

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৬শে মে, ২০২৬; এবার শান্তিনিকেতনের সোনাঝুরিতে চলল বুলডোজার । জঙ্গল বাঁচাতে কড়া পদক্ষেপ বন দফতরের ৷ যাতে কোনওভাবে জঙ্গলে চারচাকা গাড়ি না প্রবেশ করতে পারে তার জন্য সোমবার মাটি কেটে বন্ধ করে দেওয়া হল পথ ৷

পাশাপাশি, হোটেল-রিসর্টের বিজ্ঞাপনে মুখ ঢেকেছিল সোনাঝুরি জঙ্গলের ৷ উপড়ে ফেলা হল সেই সব বিজ্ঞাপনী প্রচার সাইনবোর্ড ৷

‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতনে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই হাট ৷ সারা বছর হাজার হাজার পর্যটকের ঢল নামে এখানে ।

কিন্তু, বন দফতরের জায়গায় কোনও ব্যবসায়িক হাট বসার নিয়ম নেই । এই হাট ‘বেআইনি’। এছাড়া, জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে চারচাকা গাড়ি । যত্রতত্র পড়ে থাকে প্লাস্টিক ।

ফলে ধ্বংস হয় জঙ্গলের পরিবেশ, নষ্ট হয় গাছ ৷ এই মর্মে জাতীয় পরিবেশ আদালতে মামলা রুজু করেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত । এই মামলায় রায় দান এখন সময়ের অপেক্ষা ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment