২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮শে মে, ২০২৬; কলকাতায় থাকলে প্রতিদিন সকালেই ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। বৃহস্পতিবারও তার অন্যথা হয়নি।

তবে এদিন অন্য মেজাজে ধরা দিলেন তিনি। ইকো পার্কে ৫৩ লাখি বাইক চালালেন দিলীপ। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

দিলীপ ঘোষ মানেই অন্য কিছু। তিনি কোনওদিনই কারও পরোয়া করেন না। আচরণে সর্বদা ডোন্ট কেয়ার ভাব।

রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন, তাঁর যা ঠিক মনে হয়, বরাবরই তা করেন। তবে তাঁর এই দাবাং আচরণে যে বাংলায় বিজেপির জায়গা করে নিতে খানিকটা হলেও সুবিধা হয়েছে, তা বলাই বাহুল্য।

কারণ, স্পষ্টবাদী নেতা চান সকলেই। এখনও কলকাতায় থাকলে প্রতিদিন সকালে তাঁর দেখা মেলে ইকো পার্কে।

বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণের ফাঁকেই তাঁর সাধ হয় বাইক চালানোর। যেমন ভাবা তেমন কাজ, ৫৩ লাখি বাইকে উঠে পড়েন তিনি।

পিছনে একজনকে বসিয়ে নিজে বাইক চালিয়ে ঘোরেন ইকো পার্কের ভিতরে। এর আগেও দিলীপকে বাইক চালাতে দেখা গিয়েছিল।

তবে এই বিলাসবহুল বাইকে দিলীপের ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









