২৪ ঘন্টা লাইভ/ খড়দা / অর্ঘ্য চন্দ / ২ জুন, ২০২৬ ; প্রোমোটারের থেকে প্রতারণার শিকার হলেন বলে অভিযোগ করলেন খরদার ৭০ বয়সী এক বৃদ্ধা। খড়দা রহড়া মিডল্যান্ড প্লেস এর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিতা ঘোষ, গত বছর ২০২৫ সালে বরুণ কর্মকার নামক এক প্রোমোটারকে তার জমি দিয়ে সেখানে একটি ফ্ল্যাট তৈরি করবার অনুমতি দিয়েছিলেন।

সাথে রেজিস্ট্রি ও করেছিলেন নিতা দেবী। চুক্তি স্বরূপ আইনত ভাবে তার বিনিময়ে সেই প্রোমোটার বরুণ কর্মকার তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, জমির বদলে তাকে প্রথম ফ্লোরে অবস্থিত একটি বারোশো পঞ্চাশ স্কয়ার ফুটের ফ্ল্যাট সহ নগদ নয় লক্ষ টাকা নগদ দেবেন।

কিন্তু শেষ দেড় বছর ধরে প্রোমোটার বরুণ কর্মকার ফ্ল্যাট তো বানিয়েছেন, এমনকি একাধিক জনকে তিনি বিক্রিও করেছেন সেই ফ্ল্যাট। কিন্তু সম্পূর্ণ রকম ভাবে বঞ্চিত করেছেন নিতা দেবীকে।

শুধুমাত্র বঞ্চিতও করেননি নিতা দেবীর ন্যায্য পাওনা ফ্ল্যাট এর দলিল সহ একাধিক কাগজপত্র নিয়ে অন্য ব্যক্তির কাছে বিক্রিও করেছেন প্রোমোটার বরুন কর্মকার, এমনটাই অভিযোগ করছে নিতা দেবী।

যেখানে আইনি কাগজপত্রে পরিষ্কারভাবে লেখা আছে, জমির মালিকানা পুরোপুরি ভাবে নিতা দেবীর রয়েছে তিনি শুধুমাত্র অনুমতি দিয়েছেন বরুন বাবুকে সেখানে ফ্ল্যাট বানানোর জন্য। সেখানে দাঁড়িয়ে নিতা দেবি কে ফ্ল্যাট দেওয়া তো দূরের কথা উল্টে ওই প্রোমোটার তাকে রীতি মতো প্রাণ হানীর হুমকি দেন বলে অভিযোগ।

যেখানে ৯ লক্ষ টাকা নিতা দেবী কে নগৎ একবার এ দেবার কথা ছিল বরুণ বাবুর সেখানে তিন ভাগে তিনি টাকা দেন নিতা দেবীকে তাও নিজেই তিনি একটি আইনি কাগজ বানান যেখানে স্পষ্ট লেখা আছে প্রথম ভাগে তিনি এক লক্ষ টাকা দিয়েছেন দ্বিতীয় ভাগে তিনি তিন লক্ষ টাকা দিয়েছেন।

আবারো দ্বিতীয় ভাগে তিনি ১ লক্ষ টাকা দিয়েছেন। কিন্তু এমন কোন আইনি চুক্তি হয়নি প্রোমোটার বরুণ কর্মকারের সাথে নিতা দেবীর, এমনটাই বলছেন তিনি।

নিতাদেবীর আরো অভিযোগ, একাধিক তম একাধিকবার তার ভাগের টাকা এবং ফ্ল্যাট চাইতে গেলে তাকে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করেছেন এই প্রোমোটার।

২০২৬ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পরে কোন উপায় না পেয়ে শেষমেশ নিশা দেবী কোর্টে মামলা করেন তার ন্যায্য দাবীর জন্য প্রোমোটার বরুন কর্মকারের বিরুদ্ধে। কিন্তু তারপর থেকেই বরুণ চক্রবর্তীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

উল্টে বিভিন্ন লোক মারফত মিতা দেবীর আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড একাধিক ব্যক্তিগত নথি চেয়ে পাঠাচ্ছেন যখন নিতা দেবী বারবার তার ন্যায্য দলিল প্রোমোটার এর থেকে চাইছেন।

অসহায় এই ৭০বয়সী বৃদ্ধা মাত্র ৫ হাজার টাকার ঘর ভাড়ার বিনিময়ে আজ বিচার চেয়ে বেড়াচ্ছে কবে ফিরে পাবেন তিনি তার ন্যায্য থাকার ফ্ল্যাট সহ বাকি ৪ লক্ষ টাকা, সেটাই এখন বড় প্রশ্ন।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










