কামারহাটির ১৭৮ বেআইনি বহুতলে নোটিস দিল পুরসভা, হলো FIR

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ই জুন, ২০২৬ ; সংখ্যাটা মোটেই কম না, কামারহাটি পুরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রায় ১৭৮টি অবৈধ আবাসন রয়েছে। যার কোনও অনুমোদিত বিল্ডিং প্ল্যান নেই বলেই দাবি স্থানীয়দের।

এ বার কামারহাটি পুরসভা এ রকম আবাসনের প্রোমোটারদের নোটিস পাঠাল। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ছ’জন প্রোমোটার-সহ জমি মালিকদের বিরুদ্ধে অবৈধ বহুতল নির্মাণের জন্য এফআইআর দায়ের করা হয়েছে।

কামারহাটি পুরসভার তরফে বলা হয়েছে, বেআইনি নির্মাণের জন্য আইন মেনেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আড়িয়াদহ ১ নম্বর প্রতাপ রুদ্র লেনে প্রায় এক কাঠা আট ছটাক জমিতে গড়ে উঠেছিল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের পেল্লায় অট্টালিকা।

যদিও পুরসভার নথিতে ওই জমি জয়ন্তের নামে নেই। যাদের জমি তাদের খোঁজও নেই। যদিও পুরসভা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলো জমির মালিকের খোঁজে।

পাশাপাশি দাবি, জয়ন্ত ওরফে জায়ান্ট সিংয়ের ওই দুধসাদা অট্টালিকা তৈরি হয়েছিল একটি পুকুরের বড় অংশ ভরাট করে। বাড়ির কোনও বিল্ডিং প্ল্যানও নেই।

ফলে সেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু আইনি জটিলতায় এখনও আটকে বাড়ি ভাঙার কাজ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें