বিচ্ছেদের গুঞ্জন শেষ, দেবের সঙ্গে বন্ধুত্ব অটুট, হাত ধরাধরি করে অনুষ্ঠানে রাজ-শুভশ্রী,

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৭শে আগস্ট, ২০২৬ ; টলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে দেব ও শুভশ্রী জুটির ‘দেশু৭’। একসময় সম্পর্কে থাকা এই জুটি দীর্ঘদিন পর ফের পর্দায় একসঙ্গে ফিরছেন। ফলে ছবিকে ঘিরে যেমন দর্শকদের কৌতূহল বাড়ছে, তেমনই তাঁদের পুরনো সম্পর্কের সমীকরণ নিয়েও চর্চা চলছে।

শুটিং শেষ হওয়ার পর একে অপরকে উদ্দেশ্য করে লেখা খোলা চিঠি সেই চর্চায় আরও মাত্রা যোগ করেছে।

এই আবহেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সম্প্রতি টলিপাড়ায় নানা জল্পনা শোনা যাচ্ছিল।

বিশেষ করে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজকে তুলনামূলকভাবে জনসমক্ষে কম দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁর উপস্থিতি আগের তুলনায় অনেকটাই কমেছে। আর সেখান থেকেই দাম্পত্য নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। তবে যাবতীয় জল্পনায় যেন নিজেরাই উত্তর দিলেন রাজ ও শুভশ্রী।

একটি সাম্প্রতিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেল একেবারে স্বচ্ছন্দ মেজাজে। শুধু পাশাপাশি দাঁড়ানোই নয়, তাঁদের পোশাকেও ছিল দারুণ সমন্বয়।

ক্যামেরার সামনে ‘রাজশ্রী’-র উপস্থিতি ফের বুঝিয়ে দিল, তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া গুঞ্জনকে তাঁরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। শুভশ্রীর সাজও নজর কেড়েছে। অভিনেত্রীকে দেখা যায় সম্পূর্ণ সাদা রঙের স্লিভলেস ব্লেজার ও প্যান্টে।

মেকআপ ও সাজসজ্জায় ছিল পরিমিতির ছোঁয়া। চুল পিছনে টেনে মসৃণ পনিটেল, কানে ছোট স্টাড—সব মিলিয়ে তাঁর লুক ছিল আধুনিক এবং মার্জিত। অন্যদিকে রাজের পোশাকেও ছিল সাদা-কালোর ক্লাসিক মেলবন্ধন।

সাদা ফুল-স্লিভ শার্টের হাতা গুটিয়ে কালো ট্রাউজার্স পরেছিলেন তিনি। বউকে নিজে হাতে সন্দেশ খাওয়াতেও দেখা যায় রাজকে।

 

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें