সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ রাজীব গুপ্তা/ ভাটপাড়া/ ১৪ ই সেপ্টেম্বর , ২০২৫ ; এবার ভাটপাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেবার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে , গত ১৩ই সেপ্টেম্বর, শাসক দলের বিরুদ্ধে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের একটি খবর কভার করেছিলেন Star 1 News Portal চ্যানেলের সাংবাদিক অমিত কুমার সাউ।

আর সেই খবর প্রকাশ হবার পরেই অমিত কুমার সাউ কে তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এই বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে ভাটপাড়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক অমিত সাউ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें