২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা / রাজীব গুপ্তা / কলকাতা / ২৮ জুলাই ২০২৫: রবিবার রাত ১১ টার নাগাদ খড়দা আদর্শ পল্লী ইলেকট্রপ্লের কাছে এক নম্বর লাইনে পড়ে থাকতে দেখা যায় এক যুবক কে। সম্ভবতঃ আপ ট্রেন থেকে পড়ে গিয়েছিলো সে ।
তার কাছে গিয়ে দেখা যায় যে সেই সময় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে ছিল ছেলেটি।

সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তৎক্ষণাৎ তাকে বলরাম হাসপাতালে নিয়ে গেলে, তার চিকিৎসা করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয় হাসপাতাল কতৃপক্ষ।

এখানে রেখে সেরম কোন চিকিৎসা হবে না, জানান সেখানে উপস্থিত ডাক্তার।

আহত যুবকের কাছে থাকা মোবাইল দিয়ে ফোন করলে পর প্রান্ত থেকে ঠিক মতন সাড়া না পাওয়ায় তখন পাওয়া যায়নি তার পরিচয় ।

পরবর্তীতে হাসপাতালে হাজির হয় GRP এবং খড়দা থানার পুলিশ।

দীর্ঘক্ষণ টাল বাহানার পর শেষ মেশ প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় বলরাম হাসপাতাল থেকে অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হয় তাকে।

ঘটনার সময় যুবকের নাম না জানা গেলেও তার বয়স আনুমানিক ৩৫ এর মধ্যে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।











