লোকনাথ বাবার জন্মদিবসের প্রস্তুতি সভা সারলেন সুদামা সিং

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা / রাজীব গুপ্তা / কাঁচরাপাড়া / ২৯ শে জুলাই ২০২৫ ; আগামী ১৬ই আগস্ট লোকনাথ বাবার জন্মদিবস উপলক্ষে অগ্রিম একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে মহাতীর্থ লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধামে।

এই চাকলা ধামে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাকলা মন্দিরের কোষাধ্যক্ষ স্বপন সেন মহাশয়। যুগ্ম সম্পাদক সুদামা সিং এবং সহ কোষাধ্যক্ষ সুমন দাস, সঞ্চালক কমিটির সভাপতি নবকুমার দাস সমেত অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল – লোকনাথ বাবার জন্ম দিবস উপলক্ষে চাকরা ধামে আগত ভক্ত দের প্রসাদ সরবরাহ সম্পর্কে সিদ্ধান্ত এবং ব্যবস্থাপনা।

রবিবার আয়োজিত এই আলোচনা সভায় শরিক হয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আসা লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত এবং লোকনাথ সেবাশ্রম সংঘের কর্মীবৃন্দ।

এদিন প্রায় ৪০০ জন প্রতিনিধিদের হাতে উপহার স্বরূপ একটি করে বর্ষাতি তুলে দিলেন, মন্দির কমিটির সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সুদামা সিং ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें