Kolkata Cholera Alert! ৪ বছরের শিশুর দেহে ধরা পড়ল সংক্রমণ — সতর্ক না হলে বাড়ছে বিপদের আশঙ্কা!

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৪ আগস্ট ২০২৫: কলকাতায় ফের চোখ রাঙাচ্ছে কলেরা। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি এক চার বছরের শিশুর শরীরে মিলল কলেরা জীবাণুর উপস্থিতি। হঠাৎ পেটের অসুস্থতা, বমি আর ডায়রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে। পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন—এটি কলেরা সংক্রমণ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ অংশে জল সংক্রান্ত দূষণ থেকেই ছড়াচ্ছে সংক্রমণ। শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় দ্রুত সংক্রমণের ঝুঁকি বাড়ে। যদিও আপাতত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময় শহরে পানীয় জলের মান নিয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। ফুটিয়ে জল খাওয়া, রান্নার আগে সবজি ভালো করে ধোওয়া এবং বাইরের খাবার এড়িয়ে চলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Kesari Light House

কলেরা ছড়াতে পারে খুব সহজে, আর সময়মতো চিকিৎসা না হলে হতে পারে প্রাণঘাতী। তাই শিশু থেকে বয়স্ক—সকলের ক্ষেত্রেই স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা এখন একান্ত জরুরি।

Pralay Banerjee
Author: Pralay Banerjee

Leave a Comment

और पढ़ें