২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৪ আগস্ট ২০২৫; নাগারে বৃষ্টি! বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা জনজীবনের। কোথাও বন্যা পরিস্থিতি, তো কোথাও জল জমে আটকে জনজীবন।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবার দক্ষিণবঙ্গে কমতে চলেছে বৃষ্টি। তবে আদ্রতা জনিত অসস্তি বজায় থাকবে।

পাশাপাশি, বৃষ্টি কমলেও মেঘলা আকাশেরই দেখা মিলবে। কখনো সখনো হতে পারে দু-এক পশলা বৃষ্টি।

আবার কখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই পূর্বাভাস গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অন্যদিকে এবার বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গেও।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










