দুরন্ত জয়, গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টারে মোহনবাগান

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ই আগস্ট, ২০২৫ ; দুর্দান্ত ফর্মে গ্রুপ পর্ব শেষ করল মোহনবাগান। সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ডায়মন্ড হারবার এফসিকে ৫-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড।

এই জয়ে বি গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল হোসে মোলিনার ছেলেরা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

চোটের কারণে একাধিক তারকা খেলোয়াড় মাঠে না থাকলেও জয় পেতে কোনও সমস্যায় পড়েনি মোহনবাগান।

নতুন মরশুমে প্রথম ম্যাচে নেমেই গোল করলেন দুই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার—জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন।

বাকি তিনটি গোলের মধ্যে একটি করে পেয়েছেন অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো ও সাহাল আব্দুল সামাদ।

কলকাতার চার দলের মধ্যে প্রথম ক্লাব হিসেবে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান, যা সমর্থকদের জন্য বড় প্রাপ্তি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें