২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ধুপগুড়ি / ১২ই আগস্ট, ২০২৫ ; পর পুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে পাঠান স্বামীকে। এতে পরিবারের সম্মান হানি হয়েছে।

তাই স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী। জানা গেছে দীর্ঘ ১৬ বছর সংসার করার পর পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী।

আর সেখানেই শুরু করেন নতুন সংসার। এদিকে দুই সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন যুবক।
।
এ পর্যন্ত সব ঠিক থাক থাকলেও, যুবকের দাবি নতুন স্বামীর সাথে সংসার শুরু করেছে স্ত্রী আর সেখান থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠাতো স্ত্রী। এতে তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে বলে অভিযোগ করেন স্বামী।

আর এর পরেই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল অভিমানী স্বামী। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের হরিণ খাওয়া সংলগ্ন এলাকার।

জানা গিয়েছে, দুই ছেলের মা শান্তি রায় দীর্ঘ ১৬ বছর আগে বিয়ে হয় প্রদীপ রায় নামে এক যুবকের সাথে।

এরপর দুই সন্তান রেখে পরকীয়া সম্পর্কের জেরে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় আর সেখান থেকেই বিভিন্ন ধরনের ছবি পাঠাত স্বামীকে, যার কারণে অভিমানে রীতি মেনে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী।

যুবক ও এলাকাবাসীদের দাবি সমাজে পরকীয়া সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলছে, এইসব ঘটনা যাতে আর না ঘটে যার কারণে যুবকের এই জীবিত স্ত্রীর শ্রাদ্ধনুষ্ঠান।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










