২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৯ আগস্ট, ২০২৫ ; অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেলো মেডিক্যাল এর ডেন্টাল বিভাগ এর ভর্তির প্রক্রিয়া।

স্বাস্থ্য ভবন থেকে আজ একটি নোটিস জারি করা হয় যেখানে এই বিষয় স্পষ্ট করে লেখা রয়েছে।ফলে NEET – UG এর ৫৫০০ ছাত্র ছাত্রীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল।

সপ্তাহ দেড়েক আগেই এমবিবিএস ও বিডিএস অর্থাৎ ডেন্টালের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল। পড়ুয়াদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের পর্ব শেষ হয়েছে গত রবিবার।

তবে স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম জানিয়েছেন, ওবিসি সংক্রান্ত মামলার জটিলতার কারণে আপাতত ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখতে হচ্ছে।

এর জেরে আপাতত এই ১১ হাজার পড়ুয়ার ভবিষ্যৎ ঘিরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এর আগে ওবিসি জটিলতার জেরে রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ করেনি।

হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চের নির্দেশ ছিল, ২০১০ সালের পরের ওবিসিভুক্ত জনগোষ্ঠীগুলিকে তালিকা থেকে বাদ দিতে হবে।

পুরনো যে ৬৬টি ওবিসি গোষ্ঠী আছে, তারাই একমাত্র বিশেষ সংরক্ষণের সুবিধা পাবেন। এরই মাঝে ওবিসি মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী ৯ সেপ্টেম্বর সম্ভাব্য শুনানি এই মামলার।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










