ডুরান্ডে অভূতপূর্ব সাফল্য ডায়মন্ড হারবারের, বাংলার ফুটবলপ্রেমীদের শুভেচ্ছাবার্তা অভিষেকের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৫ শে আগস্ট, ২০২৫ ; ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে। তথাপি ডুরান্ড কাপে ‘ডায়মন্ড হারবার এফসি’র সোনালি দৌড়কে কুর্নিশ জানাচ্ছে ভারতীয় ফুটবল মহল।

এই অভূতপূর্বে সাফল্যে এবার দলের সমস্ত খেলোয়াড়, কোচ কিবু ভিকুনা ও দলের অন্য সদস্যদের ধন্যবাদ জানালেন ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি, শুভেচ্ছা জানালেন বাংলার ফুটবলপ্রেমীদের।

সমাজমাধ্যমে তাঁর বার্তা–“বাংলা গতকাল আমাদের গর্বিত করেছে। আমাদের প্রথম ডুরান্ড কাপেই, ডায়মন্ডহারবার এফসি ফাইনালে পৌঁছে গিয়েছে- যা কোনও ক্লাব অভিষেকেই করে দেখাতে পারেনি।”

সমর্থকদের উদ্দেশে অভিষেক লেখেন, “এই যাত্রা সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস, গ্যালারি থেকে আপনাদের সমর্থনের জন্য।

প্রতিটি উৎসাহ, প্রতিটি সমর্থন, প্রতিটি হাততালি আমাদের ফুটবলারদের এগিয়ে যেতে সাহায্য করেছে।”

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें