২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৫শে আগস্ট, ২০২৫ ; ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে দায়ের ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামা জমা দেওয়ার আগে নথিতে সই করতে কলকাতা হাইকোর্টে এলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন বেলা ১১ টা নাগাদ প্রায় নিঃশব্দে হাইকোর্ট এফ গেটে পৌঁছোয় তাঁর কনভয়। মিনিট দশেকের মধ্যে তিনি ওথ কমিশনারের অফিসে সই করে বেরিয়ে যান।

কিছু অতি উৎসাহী তৃণমূল পন্থী আইনজীবী নেতাকে দেখে ভিড় করার চেষ্টা করলে তিনি তাঁদের থামিয়ে দেন।

পরে বেরোনোর সময় উৎসাহী আইনজীবীরা তাঁকে ঘিরে ছবি তোলার আবদার করলে হাসি মুখে ছবি ও সেলফি তুলে গাড়িতে উঠে যান অভিষেক।

ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচনে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ইলেকশন পিটিশন দাখিল করেন।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










