২৪ ঘণ্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮ শে আগস্ট, ২০২৫ ; এশিয়া কাপের দলে সুযোগ না পেয়ে এবার বড়সড় বিস্ফোরণ ঘটালেন মহম্মদ শামি।

তারকা পেসারের তোপ, অনেকে চান যেন তিনি অবসর নিয়ে নেন। অনেকের সমস্যা রয়েছে তাঁকে নিয়ে।

উল্লেখ্য, শেষবার জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর, থেকেই ভারতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ।

বুধবার একটি বিস্ফোরক সাক্ষাৎকার দেন শামি। সেখানে তিনি বলেন, “আমার একমাত্র স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা।

২০২৩-এ খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ট্রফিটা আমাদের কপালে ছিল না।”

এই কথা বলতে গিয়েই ক্ষোভে ফেটে পড়েন তারকা পেসার।

তাঁর কথায়, “আমাকে নিয়ে কারোর যদি সমস্যা থাকে সেটা আমাকে বলুক।

মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি কার জীবনে বাধা হয়েছি যে তারা আমার অবসর কামনা করে?”
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










