প্রকাশ: ২৯/০৮/২০২৫ । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: চোখ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এর সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। চিকিৎসকরা বলছেন, আজকের সময়ে মোবাইল, কম্পিউটার ও টিভি স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার চোখের ক্ষতি করছে। সঠিক অভ্যাস ও যত্ন নিলেই চোখ সুস্থ রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, চোখের শুষ্কতা কমাতে পর্যাপ্ত জল পান করতে হবে। দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করলে প্রতি ২০ মিনিট অন্তর চোখকে বিশ্রাম দিতে হবে। এই নিয়মকে বলা হয় “২০-২০-২০ রুল”। অর্থাৎ প্রতি ২০ মিনিট পর ২০ ফুট দূরে ২০ সেকেন্ড তাকানো।

খাদ্যাভ্যাসেও যত্ন দরকার। গাজর, পালং শাক, ডিম ও মাছ চোখের জন্য বিশেষ উপকারী। এগুলোতে ভিটামিন এ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা দৃষ্টি শক্তি বাড়ায়। এছাড়াও ধূমপান এড়িয়ে চলা এবং নিয়মিত চোখ পরীক্ষা করানো অত্যন্ত প্রয়োজন।

চোখের যেকোনো সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে অবহেলা না করে চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত।










