এবার আদালতের দ্বারস্থ হলেন ঐশ্বর্য

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ই সেপ্টেম্বর, ২০২৫ ; এআই-এর সাহায্যে তৈরি ঐশ্বর্য রাই বচ্চনের বিভিন্ন অন্তরঙ্গ ছবি নেটপাড়ায় ঘুরছে!

বিষয়টি সম্পর্কে অবগত হতেই আদালতের দ্বারস্থ হলেন বচ্চনবধূ।

দিল্লি হাইকোর্টের নজরে বিষয়টি এনে আবেদন করেছেন ঐশ্বর্য।

ঐশ্বর্যর দাবি, এই ছবি আসল নয়। তা এআই দিয়ে বানানো। এমন ছবি ব্যবহারের অনুমতি তিনি কোনওভাবেই দেননি।

কেবল তাঁরই নয়, বর্তমানে সোশাল মিডিয়ায় যেভাবে বহু অভিনেত্রীরই ছবি ব্যবহার করে বিজ্ঞাপন করার প্রবণতা বেড়েছে বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলির মধ্যে , তারও প্রতিবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন ঐশ্বর্য।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें