প্রকাশ তারিখ: 18/09/2025 | Desk: 24ঘন্টালাইভ : Google সম্প্রতি ২০০ AI কর্মীকে ছাঁটাই করেছে, যাঁদের মধ্যে অনেকেই ছিলেন PhD ডিগ্রিধারী, লেখক, শিক্ষক ও গবেষক। এই কর্মীরা Google Gemini ও অন্যান্য AI সিস্টেমের রেসপন্স রেটিং ও রিভিউ-এর কাজ করতেন।

তাঁদের নিয়োগ হয়েছিল GlobalLogic নামক আউটসোর্সিং সংস্থার মাধ্যমে। তাঁদের কাজ ছিল: AI রেসপন্স রিভিউ করা ভুল সংশোধন করা প্রাকৃতিক ভাষায় রাইটিং ঠিক করা

তবে অভিযোগ উঠেছে, কম বেতন, কোনো সুবিধা না থাকা, এবং কাজের চাপ-এর কারণে কর্মীরা অসন্তুষ্ট ছিলেন। অনেকে ইউনিয়ন গঠনের চেষ্টা করলে, তাদের হঠাৎ ছাঁটাই করা হয়।

Google বলেছে, “এই কর্মীরা আমাদের সরাসরি কর্মী নন, GlobalLogic-এর অধীনে ছিলেন।” তবে AI ইন্ডাস্ট্রিতে মানবিক শ্রমের মূল্যায়ন ও নৈতিকতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, “যাঁরা AI-কে নিরাপদ ও কার্যকর করে তুলছেন, তাঁদেরই চাকরি হারানো একটা বড় প্রশ্ন তুলে দেয়।”










