২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ অক্টোবর, ২০২৫ ; সদ্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তারপর সম্পত্তির দুনিয়াতেও ‘কিং’ হয়ে ধরা দিলেন তিনি-শাহরুখ খান।

সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুযায়ী, বলিউড বাদশার সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে।

এই প্রথমবার এত সম্পত্তির মালিক হলেন শাহরুখ। তার জেরেই দেশের ধনীতম অভিনেতার শিরোপা উঠেছে তাঁর মাথায়।

এই তালিকাতেই এবার হইচই ফেলে দিলেন শাহরুখ। গত বছর এই লিস্টে প্রথমবার স্থান পেয়েছিলেন তিনি।

৭৩০০ কোটি টাকার সম্পত্তি ছিল শাহরুখ ও তাঁর পরিবারের। কিন্তু চলতি বছরের ক্রমতালিকা অনুযায়ী, মন্নতের বাসিন্দার দখলে রয়েছে ১২৪৯০ কোটি টাকার সম্পত্তি।

গোটা দেশের অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সম্পত্তি রয়েছে শাহরুখ ও তাঁর পরিবারের হাতেই।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










