২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ অক্টোবর, ২০২৫ ; দেশের ২২টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে।

পশ্চিমবঙ্গের দু’টি প্রতিষ্ঠানের নামও রয়েছে তালিকায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।

তবে সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লিতে। এই তালিকায় দিল্লির দশটি, উত্তরপ্রদেশের চারটি, কেরল, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের দু’টি করে এবং মহারাষ্ট্র ও পুদুচেরির একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে।

ইউজিসি জানিয়েছে, ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যেই।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










