পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনে ওড়িশা থেকে গ্রেপ্তার ২

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ অক্টোবর, ২০২৫ ; ভিনরাজ্যে পালিয়েও শেষরক্ষা হল না! পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনে ওড়িশা থেকে গ্রেপ্তার ২পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনের কিনারা।

ওড়িশা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, কী কারণে এই হত্যাকাণ্ড? নেপথ্যে আর কে বা কারা রয়েছে, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।

গত শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেলের ৩০২ নম্বর রুমের বিছানার বক্স খাটের ভিতর থেকে উদ্ধার হয় রাহুল লাল নামে এক যুবকের দেহ। তাঁকে বিছানার চাদর দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে পুলিশের সন্দেহ।

তদন্তে নেমে আধার কার্ড ও মোবাইলের সূত্র ধরে তদন্তকারীরা অভিযুক্তদের সঙ্গে ওড়িশার সম্বলপুরের যোগ রয়েছে বলে অনুমান করেন।

এরপরই ওড়িশা পাড়ি দেয় কলকাতা পুলিশের টিম।

সেখান থেকেই শশীকান্ত বেহেরা ও সন্তোষ বেহেরা নামে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দু’জনই সম্বলপুরের বাসিন্দা বলে খবর।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें