আপনার হাতের কাছেই থানকুনি পাতা, কত গুণ জানলে চমকে যাবেন

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৬ নভেম্বর, ২০২৫ ; মাঠে-ঘাটে সহজেই পাওয়া যায় এমন একটি পরিচিত শাক–থানকুনি পাতা।

দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদ এবং লোকজ চিকিৎসায় এই পাতার ব্যবহার রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শরীরের একাধিক অঙ্গের উপকারে আসে এই শাক, পাশাপাশি দেহের সামগ্রিক সুস্থতাও বজায় রাখে।

থানকুনি পাতায় রয়েছে প্রদাহনাশক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা পুষ্টিগুণ, যা রক্তচলাচল থেকে শুরু করে ত্বকের যত্ন—সবক্ষেত্রেই কার্যকর।

অনেকের থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার সমস্যা দূর করতে এই পাতার ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত সেবনে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে। এছাড়াও অনিদ্রা ও মানসিক চাপ কমাতেও উপকারী থানকুনি।

 

বিশেষজ্ঞদের মতে, পাতার পুষ্টিগুণ স্নায়ুকে শিথিল করে ঘুম আনতে সাহায্য করে। স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণে রেখে মানসিক অবসাদ কমাতেও কার্যকর এটি।

আলসারসহ পেটের বিভিন্ন সমস্যায় ক্ষতস্থানে এই পাতার রস লাগালে জ্বালা কমে এবং দ্রুত সারে। সৌন্দর্যচর্চাতেও থানকুনি জনপ্রিয়।

পাতায় থাকা ম্যাডেকাসসাইড ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এবং বয়সের ছাপ পড়তে দেয় না। এমনকি চুল পড়া কমানো এবং চুলের গোড়া মজবুত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় থানকুনি। তবে সব উপকারিতার পাশাপাশি কিছু সতর্কতাও রয়েছে।

লিভারের সমস্যা থাকলে থানকুনি পাতা না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত খেলে মাথা ঘোরা, পেটব্যথা বা অ্যালার্জিও হতে পারে। সঠিক পরিমাণে খেলে থানকুনি পাতা হতে পারে প্রতিদিনের সহজলভ্য একটি প্রাকৃতিক ওষুধ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें