২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৬ নভেম্বর, ২০২৫ ; গত কয়েকদিনে একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। শীতের দাপট শুরু না হলেও সকাল সন্ধ্যায় শিরশিরানির জেরে অনেকেই গরম জামাকাপড় বের করে ফেলেছেন। বন্ধ হয়েছে ফ্যানও।

শনিবার সকালেও সেই শীতের আমেজ বেশ টের পাওয়া গেল। শীতল হাওয়ায় কোনও বাধা নেই। কিন্তু রবিবার থেকেই ঘুরবে হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই বলছে। শনিবার রাজ্যে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে।

অবাধ পশ্চিমের শীতল হাওয়া বইছে। পশ্চিমী ঝঞ্ঝার পথে কোনও বাধা নেই।

আপাতত বঙ্গোপসাগরে কোনও সিস্টেম তৈরি হয়নি, ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু আবহাওয়ার এই পরিস্থিতি বদলে যাবে ২৪ ঘণ্টার মধ্যেই।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










