এক যুগের সম্পর্কে ইতি, রাসেলকে ছাড়ল KKR

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৫ নভেম্বর, ২০২৫ ; কলকাতা নাইট রাইডার্সের নানা সুখ-দুঃখের সাথী আন্দ্রে রাসেল। ২২ গজে ঝড় তুলে জিতিয়েছেন বহু ম্যাচ।

তিনবার কেকেআরের জার্সিতে জিতেছেন আইপিএল। সেই ‘রাসেলম্যানিয়া’ সোনালি-বেগুনি জার্সিতে আর দেখা যাবে না।

১১ বছর পর ক্যারিবিয়ান তারকাকে ছাড়ল কেকেআর। মিনি নিলামের আগেই বড় সিদ্ধান্ত নাইট ম্যানেজমেন্টের।

গত মরশুমে আন্দ্রে রাসেলকে ১২ কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। তার জন্য পার্স থেকে কেকেআরের কাটা হয় ১৮ কোটি।

তবে, ফর্মে ছিলেন না তিনি। ১৩টি ম্যাচে করেছিলেন মাত্র ১৬৭ রান। সর্বোচ্চ রান অপরাজিত ৫৭। ইনজুরিও বড় সমস্যা ছিল।

শেষ পর্যন্ত ‘ক্যারিবিয়ান দৈত্য’কে ছাড়ার সিদ্ধান্তে এবার পুরো টাকাটাই মিনি নিলামে কলকাতার পার্সে ঢুকতে চলেছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें