২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৫ নভেম্বর, ২০২৫ ; বিহারের বিধানসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে লালুপ্রসাদ যাদবের দল RJD.

আর শুক্রবার ভোটের ফলাফল ঘোষণার পরের দিনেই অর্থাৎ শনিবার লালুর পরিবারে তোলপাড়।


তাঁর মেয়ে রোহিণী আচার্য X-পোস্টে লিখেছেন, তিনি রাজনীতি ছাড়ছেন।

এখানেই শেষ নয়, পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবিও করেছেন তিনি।

তাৎপর্যপূর্ণ ভাবে, নির্বাচনের আগেই রোহিণীর কণ্ঠে ‘বিক্ষোভের’ সুর শোনা গিয়েছিল।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










