২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ কাঁচরাপাড়া/ ৪ ডিসেম্বর, ২০২৫; কাঁচরাপাড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধরমবির কলোনিতে একটি বাড়িতে গত ২ ডিসেম্বর, মঙ্গলবার আনুমানিক রাত আটটার সময় হঠাৎই ভয়াবহ আগুন ধরে গিয়ে চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, যখন আগুন ধরে যায় তখন বাড়িতে কেউ ছিলনা। যে বাড়িতে আগুন ধরে সেখান থেকে পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় মানুষের প্রচেষ্টায় বাড়ির পাশের খাল থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি বাড়ি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উক্ত ওয়ার্ডের পার্ষদ সোনালী সিংহ রায় সহ বিজপুর থানার পুলিশ আধিকারিকেরা এবং কাঁচরাপাড়ার দমকল বিভাগের কর্মীরা।

এরপরে, গতকাল বুধবার উক্ত এলাকায় পৌঁছে আগুনে ভস্মীভূত ওই বাড়ি দুটির মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী। পাশাপাশি, আর্থিক সহায়তাও করেন তিনি।

পৌর প্রধানের কাছ থেকে আশ্বাস পেয়ে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










