বঞ্চনার জবাব ৪ উইকেট, সৈয়দ মুস্তাক আলিতেও বাংলার ‘ত্রাতা’ শামি

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ ডিসেম্বর, ২০২৫; জাতীয় দলে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে মহম্মদ শামি যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন।

রনজি থেকে সৈয়দ মুস্তাক আলি—বাংলার হয়ে প্রতিটি টুর্নামেন্টে নিজের আগুনে পেসের ছাপ রাখেন তিনি। বৃহস্পতিবার সার্ভিসেসের বিরুদ্ধেও সেই ছন্দ বজায় রাখলেন।

মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে আবার প্রমাণ করলেন, এখনই তিনি শেষ নন—সব ফরম্যাটেই তাঁর ধার রয়ে গেছে সমান তীক্ষ্ণ।

তবে দুর্বল বলে পরিচিত সার্ভিসেসই এদিন বাংলার সামনে দাঁড় করায় কঠিন চ্যালেঞ্জ। চার ম্যাচে মাত্র এক জয় থাকা দলটি মাত্র ৯ ওভারে পেরিয়ে যায় ১০০ রানের গণ্ডি।

মুকেশ কুমার মার খেতে থাকলেও শামি প্রথম স্পেলেই ম্যাচে ফেরান দলকে। মাত্র ৬ রান দিয়ে তুলে নেন দুই ওপেনার গৌরব কোচার ও রবি চৌহানের উইকেট।

বিশেষ করে ৯ বলে ২৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠা রবিকে ফেরানো ছিল ম্যাচের মোড় ঘোরানোর মুহূর্ত।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें