শ্রীনিকেতন কাঁপছে, আপনার জেলায় কত ডিগ্রি নামবে? জানুন সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ ডিসেম্বর, ২০২৫; নিম্নচাপ ও মেঘ-বৃষ্টি সরে গিয়ে অবশেষে বাংলায় ঢুকে পড়েছে প্রকৃত শীতের হাওয়া। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে—এই মরশুমে এখন পর্যন্ত সবচেয়ে কম।

দুই দিন আগেও যেখানে পারদ ছিল প্রায় ২০ ডিগ্রির কাছে, সেখানে উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা বাতাসের দাপটে আজ ভোর থেকেই শীতের কামড় অনুভব করেছেন শহরবাসী।

উত্তরবঙ্গেও শীতের দাপট বাড়ছে দ্রুত—দার্জিলিংয়ে তাপমাত্রা এক লাফে নেমে পৌঁছেছে ৫ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী সাত দিনে রাজ্যের আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক।

বৃষ্টির সম্ভাবনা নেই কোনও জেলায়। বরং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি কমতে পারে।

জেলা অনুযায়ী সকাল ও রাতের দিকে কুয়াশা দেখা দেবে, বিশেষত উপকূলবর্তী এলাকায় দৃশ্যমানতা নামতে পারে ৯০০ থেকে ২০০ মিটারের মধ্যে।

ফলে ডিসেম্বরের শুরুতেই শীত জমিয়ে বসবে প্রায় সব জেলাতেই।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें