২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ ডিসেম্বর, ২০২৫ ; উত্তরপ্রদেশের বাদাউন—ভক্তির টানে অনন্য সিদ্ধান্ত! বায়ৌর কাসিমাবাদ গ্রামের ২৮ বছরের পিঙ্কি শর্মা স্বেচ্ছায় বিয়ে করলেন ভগবান শ্রীকৃষ্ণকে।

রীতিমতো মণ্ডপ, আচার, সাতপাক—সব নিয়ম মেনেই ধুমধামের আয়োজন। অভিনব এই বিয়ের সাক্ষী গোটা গ্রাম।

স্নাতকোত্তর পিঙ্কি জানিয়েছেন—আজীবনের সঙ্গী হিসাবে মানুষ নয়, কৃষ্ণমূর্তিকেই বেছে নিয়েছেন তিনি। শনিবার আচার মেনে বিয়ে, রবিবার কন্যাবিদায়।

কৃষ্ণমূর্তিকে কোলে করে সাতপাক ঘোরেন তরুণী। পরিবারের দাবি—ছোটবেলা থেকেই কৃষ্ণভক্ত পিঙ্কি।

বৃন্দাবনে এক ‘অলৌকিক’ ঘটনার পরই বিয়ের এই সিদ্ধান্ত নেন তিনি। নিজেকে “শ্যামের স্ত্রী” বলে পরিচয় দিয়ে পিঙ্কি জানান—জীবন তাঁর ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত।

শিক্ষার নিজস্ব গুরুত্ব আছে, তবে প্রকৃত শান্তি পান কৃষ্ণভক্তি ও আত্মসমর্পণে। অদ্ভুত অথচ বাস্তব—ভক্তির টানে দেবতার সঙ্গেই জীবনের পথ চলা শুরু করলেন পিঙ্কি।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










