দাম্পত্য কলহের জের, সামাজিক মাধ্যমে লাইভ করে আত্মহত্যা করলেন কনটেন্ট ক্রিয়েটর

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ ডিসেম্বর, ২০২৫; সামাজিক মাধ্যমে লাইভ করে আত্মহত্যা।এলাকায় শোরগোল ফেলে দেওয়া কনটেন্ট ক্রিয়েটার যুবকের রহস্য মৃত্যুতে এবার নয়া মোড়।

আরেক মহিলা কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতের স্ত্রীর।

জানা গিয়েছে, চলতি মাসের ৬ তারিখ রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর কালিতলার যুবক দুর্লভ সাহা ফেসবুকে লাইভ করে নিজের শোবার ঘরেই আত্মঘাতী হন।

যে ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দুর্লভ সামাজিক মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর। সাথে একটি কোম্পানিতে সেলসম্যান ছিলেন।

গত এক বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। পার্শ্ববর্তী চাঁচল হবিনগর এলাকার এক কনটেন্ট ক্রিয়েটর সালমা সরকারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ছিল দুর্লভ। যার কারণে স্ত্রী মৌসুমী সাহা দুই কন্যা সন্তানকে নিয়ে আলাদা জায়গায় ভাড়া থাকতো।

সালমার বিরুদ্ধে এর আগে তার স্ত্রী চাঁচল থানাতে লিখিত অভিযোগ দায়ের করে ছিল এবং সামাজিক মাধ্যমেও সরব হয়ে ছিল।

এবার দুর্লভের মৃত্যুর পর প্রশ্ন উঠে দাম্পত্য কলহ থেকে এই সিদ্ধান্ত নাকি মজার প্র্যাংক ভিডিও বানাতে গিয়ে বিপত্তি।

কিন্তু সোমবার তার স্ত্রী হরিশ্চন্দ্রপুর থানায় প্রেমিকা সালমা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

তার অভিযোগ ইদানিং দুর্লভ তার এবং বাচ্চা মেয়েদের সঙ্গে ভালো সম্পর্ক রাখত। সে তার ভুল বুঝতে পেরেছিল। তাদের কাছে যেত সময় দিত।

এই নিয়ে সালমা ক্রমাগত অশান্তি করত। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১৫ লক্ষ টাকা চাইছিল।

এমনকি মৃত্যুর আগের রাতে দুর্লভ তার স্ত্রী কে এই কথা জানান বলে দাবি মৌসুমির। মৃত্যুর রাতেও সন্ধ্যা থেকে দুর্লভের ফোন ব্যস্ত পাওয়া যাচ্ছিল বলে মৌসুমীর অভিযোগ।

 

তার অভিযোগ সালমার ক্রমাগত হুমকি এবং অশান্তির কারণেই দুর্লভ আত্মহত্যা করেছে। এই ঘটনায় সালেমার শাস্তি এবং তার ফোন বাজেয়াপ্ত করার দাবি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৌসুমী।

 

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें