নির্দিষ্ট সময়ে শহরের একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ ডিসেম্বর, ২০২৫; শহরের যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ তারিখ বিকেল ৪টা থেকে ১ তারিখ ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত এবং আবার ১ তারিখ বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

এই সময়ে রেড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, ক্যাথেড্রাল রোড ও কুইন্স ওয়ে মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

পাশাপাশি দ্বিতীয় হুগলি ব্রিজের এসপ্ল্যানেড র‍্যাম্প, চৌরঙ্গি রোড–শেক্সপিয়ার সরণি ও গভর্নমেন্ট প্লেস ইস্টের বিভিন্ন সংযোগস্থলেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें