বারুইপুর থেকে ছাব্বিশের ভোটপ্রচার, আসন-টার্গেট ঘোষণা অভিষেকের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ জানুয়ারি, ২০২৫; বারুইপুর থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম ভোটপ্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সভা থেকেই তিনি জানান, ২০২৬-এ তৃণমূল ২০২১-এর তুলনায় বেশি আসন জিতবে। দক্ষিণ ২৪ পরগনায় ৩১টির মধ্যে ৩১টি আসন জয়ের লক্ষ্য বেঁধে দিয়ে ভাঙর বিধানসভা আসনটিও তৃণমূলের ঝুলিতে আনার কথা বলেন তিনি।

পাশাপাশি, জেলার কোনও আসনেই জয়ের ব্যবধান ৫০ হাজারের কম না রাখার লক্ষ্যও ঘোষণা করেন।

কেন দক্ষিণ ২৪ পরগনা থেকেই প্রচার শুরু, তা ব্যাখ্যা করে অভিষেক বলেন, কালীঘাট তাঁর জন্মভূমি ও দক্ষিণ ২৪ পরগনা তাঁর কর্মভূমি।

এদিন লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশের অন্য কোনও রাজ্যে বিনা প্রশ্নে মহিলাদের এমন সুবিধা দিয়ে মাঝপথে বন্ধ করে দেখাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें