ধেয়ে আসছে শীতল হাওয়া! পাহাড়ে কনকনে ঠান্ডা, সমতলে কি হবে? আবহাওয়ার বড় আপডেট

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ জানুয়ারি, ২০২৫ ; উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রার ওঠানামা স্পষ্ট। পাহাড়ি এলাকায় শীতের দাপট তুলনামূলক বেশি হলেও সমতলে এখনও মাঝারি উষ্ণতা বজায় রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার মালদহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে, কালিম্পংয়ে ১৪.৫ ডিগ্রি—সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সমতলের জেলাগুলিতে আপাতত স্বস্তিদায়ক আবহাওয়া। কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি, জলপাইগুড়িতে ২৪.১ ডিগ্রি এবং আলিপুরদুয়ারে ২২ ডিগ্রি সেলসিয়াস।

শিলিগুড়িতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২.২ ডিগ্রি। উত্তর দিনাজপুরে তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, ফলে শীতের তীব্রতা এখনও পুরোপুরি নামেনি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें