বয়স বাড়ছে বাবা-মায়ের? সুস্থ থাকতে রোজের ডায়েটে রাখুন এই একটি ফল

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ জানুয়ারি, ২০২৫ ; বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই শরীরে একের পর এক সমস্যা বাসা বাঁধে।

কখনও সর্দি-কাশি, কখনও হজমের গোলমাল, আবার কারও ক্ষেত্রে ডায়াবিটিস বা হৃদরোগের ঝুঁকি। সঙ্গে থাকে হাড়ের দুর্বলতা ও ইমিউনিটি কমে যাওয়ার চিন্তা।

এই পরিস্থিতিতে বয়স্কদের রোজের খাদ্যতালিকায় একটি ফল রাখলে অনেকটাই উপকার মিলতে পারে—তা হল পেয়ারা।

পুষ্টিবিদদের মতে, নিয়মিত পেয়ারা খেলে একাধিক বয়সজনিত সমস্যার ঝুঁকি কমে। পেয়ারার অন্যতম গুণ হল এতে থাকা দ্রবণীয় ফাইবার, বিশেষ করে পেকটিন।

এই ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হঠাৎ সুগার লেভেল বেড়ে যাওয়ার আশঙ্কা কমায়।

তাই ডায়াবিটিসে আক্রান্ত বয়স্কদের জন্য পেয়ারা বেশ উপযোগী। পাশাপাশি ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হজম ভালো করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें