২৪ ঘন্টা লাইভ/ রাজীব গুপ্তা/ কাঁচরাপাড়া/ ২১শে জানুয়ারি, ২০২৬; SIR – এর শুনানী পর্বে নথি ও কাগজের নামে অযথা হয়রানী এবং চক্রান্ত করে প্রান্তিক মানুষের ভোটাধিকার হরণ করার বিরুদ্ধে গতকাল (২০.১.২৬) বীজপুর বিধানসভা নির্বাচনী কমিটির পক্ষ থেকে নির্বাচনী আধিকারিক দপ্তর অভিযান কর্মসূচী পালিত হয়।

শুরুতে লেনিন সরণী স্থিত কাঁচরাপাড়া এরিয়া কার্যালয় থেকে মিছিল গান্ধী মোড – স্টেশন রোড হয়ে নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছয়।

এখানে অনুষ্ঠিত পথসভায় কমরেড সোমনাথ ব্যানার্জি,বিষ্ণু চক্রবর্তী,প্রীতম সেন,গোপাল ভট্টাচার্য, দেবাশিস রক্ষিত বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন কম মৃণাল মজুমদার।

পার্টির বিধানসভা কমিটির আহব্বায়ক কম দেবাশিস রক্ষিত ,মৃণাল মজুমদার,রূপঙ্কর বসুর নেতৃত্বে এই প্রতিনিধি দল আধিকারিককে ডেপুটেশন প্রদান করেন।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










