কলকাতায় আরও চড়ল পারদ! মাঘেই তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে, সরস্বতীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ জানুয়ারি, ২০২৬; মাঘের শুরুতেই যেন ঝিমিয়ে পড়েছে শীত। গত কয়েক দিনে তাপমাত্রা শুধুই বেড়েছে দক্ষিণবঙ্গে।

মঙ্গলবার ভোরে কলকাতার পারদ ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে। সেই আবহেই আলিপুর আবহাওয়া দফতর জানাল, আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে।

সরস্বতীপুজোর দিন নতুন করে পারদ না চড়লেও জাঁকিয়ে শীত থাকবে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

সেই তুলনায় মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়ে ১৪.২ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম।

সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশেই থাকবে।

আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫-১৬ ডিগ্রির ঘরে।

 

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें