২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৭শে জানুয়ারি, ২০২৬ ; সকালে জানলার ফাঁক দিয়ে আসা কড়া রোদ জানান দিচ্ছে ক্রমশ পারদ চড়ছে দক্ষিণবঙ্গের আকাশে।

আবহাওয়া দপ্তরের মতে, শীতের আমেজ শুধু নামমাত্রই টিকে আছে ভোর এবং সন্ধ্যেয়। বেলা বাড়লেই সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না।

আগামী কয়েক দিন তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লেও মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের পাহাড়ে।

জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে সপ্তাহের শেষে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার শহরের সর্বনিম্ন থাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গেই হালকা ঘামের হতে পারে শহরবাসীর।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ কলকাতার তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে কুয়াশার দাপট।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










