বাজেট পেশের আগে হালুয়া উৎসবে অংশ নিলেন নির্মলা সীতারমণ, কেন পালিত হয় এই রীতি?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮ শে জানুয়ারি, ২০২৬; রবিবার অর্থ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রত্যেক বছরই ফেব্রুয়ারির প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশ হয়।

চলতি বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়লেও বাজেট পেশ হবে বলে আগেই জানিয়ে দিয়েছে ক্যাবিনেট কমিটি। ফলে এই প্রথমবার কেন্দ্রীয় বাজেট রবিবার পেশ হতে চলেছে।

এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে হালুয়া উৎসবে অংশ নিলেন তিনি।

প্রত্যেক বছর বাজেট পেশের আগে অর্থমন্ত্রকের রুদ্ধদ্বার কক্ষে এই উৎসব পালিত হয়ে থাকে। এই বছরও রীতি মেনে দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে এই রীতি পালন করা হয়।

যেখানে বাজেট তৈরির কাজে নিযুক্ত সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। কিন্তু প্রত্যেক বছর কেন এই হালুয়া উৎসব রীতি পালন করা হয়? বাজেট তৈরির আগে এবং আনুষ্ঠানিকভাবে পেশ হওয়ার আগের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ।

এই সময় ‘লক-ইন’ নামেও পরিচিত। এই সময়কালে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখতে হয়।

গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের এই সময় ‘কোয়ারেন্টাইনে’ রাখা হয়। পার্লামেন্টের নর্থ ব্লকের বেসমেন্টে থাকে সমস্ত তথ্য।

চলে কড়া নজরদারি। নজরদারির আওতা থেকে রেহাই পান না আধিকারিকরাও। এমনকী এই সময় আধিকারিকদের সঙ্গে থাকে না মোবাইল।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें