২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৮শে জানুয়ারি, ২০২৬ ; আনন্দপুর কাণ্ডের পর পেরিয়েছে তিনদিন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। এই পরিস্থিতিতে বুধবার অগ্নিকাণ্ড ও কর্মীদের মৃত্যু নিয়ে মুখ খুলল ওয়াও মোমো।

এদিন সংস্থার তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই জানানো হয়েছে, মোট ৩ কর্মীর মৃত্যু হয়েছে।

তাঁদের পরিবার পিছু দেওয়া হবে ১০ লক্ষ টাকা। এছাড়া আজীবন মৃতদের পরিবারের সদস্যরা মাসোহারা পাবেন।

মৃতদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে সংস্থা। পাশাপাশি গোটা ঘটনার দায় পাশের গুদামের উপরই চাপিয়েছে সংস্থা।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










