বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চালু হলো ১৪ বছর পর

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা / ৩০ জানুয়ারি, ২০২৬; ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি বিমান চলাচল শুরু হল।

বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-করাচি বিমান যাত্রী পরিষেবা আরম্ভ করছে। বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বিমান (জি-৩৪১) বৃহস্পতিবার রাত ১১টায় করাচির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

২০১২ সালের পর এই প্রথম সরাসরি ঢাকা-করাচি উড়ান হবে এটি। এই উপলক্ষ্যে বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন, বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট চলাচল করবে।

বিমানটি ঢাকা বিমানবন্দর থেকে রাত ৮টায় ছাড়বে। করাচি পৌঁছবে রাত ১১টায়। ফেরার পথে রাত ১২টায় করাচি থেকে যাত্রা শুরু করে বিমানটি ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।

 

আগামী ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বিমান চালানোর অনুমতি পেয়েছে এয়ারলাইন্সটি।

এরপর পরিস্থিতি ও যাত্রী চাহিদা দেখে দীর্ঘমেয়াদি অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এতদিন বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে হলে যাত্রীদের দুবাই বা দোহা থেকে অন্য বিমানে চাপতে হত। সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রার সময় ও খরচ দুই-ই বাঁচবে।

দীর্ঘদিনের টানাপোড়েনের পর সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আগের তুলনায় উন্নত হয়েছে।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই গত বছর থেকে সরাসরি বিমান চালুর জন্য আলোচনা চলছিল।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें