২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩১ জানুয়ারি, ২০২৬; শীতের আমেজ উধাও দক্ষিণবঙ্গে। ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি হলেও, বেলার দিকে বাড়ছে গরম।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাপতত ঠান্ডার জোরালো প্রত্যাবর্তনের কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে এবার বৃদ্ধি পেতে চলেছে পারদ।

গত ডিসেম্বরে শীতের দাপট বেশ অনুভব করা গিয়েছিল। কিন্তু জানুয়ারির শেষের দিকে পরিবর্তন হতে শুরু করে আবহাওয়ার।

বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে কার্যত বিদায় নিচ্ছে শীত। আবহাওয়া দফতর সূত্রে খবর, ফেব্রুয়ারির শুরুতে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।

কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জেলাগুলিতেও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










