বড়সড় অপরাধের ছক বানচাল! পটাশপুরে বন্দুক ও গুলিসহ পুলিশের জালে ৩ সশস্ত্র দুষ্কৃতী

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩১ জানুয়ারি, ২০২৬ ; বড়সড় ডাকাতির আগেই পুলিশের জালে ধরা পড়ল তিন সশস্ত্র দুষ্কৃতী।পটাশপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পটাশপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে।সেই অভিযানেই আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ে ওই তিন যুবক।

পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতরা হলো যথাক্রমে মোবারক খান ভগবানপুর থানার বিভীষণপুরের বাসিন্দা।মুক্তিয়ার মল্লিক ভগবানপুর থানার বিষ্ণুপুরের বাসিন্দা।

শরিফ খান পটাশপুর থানার পূর্ব পালপাড়ার বাসিন্দা।ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।কী উদ্দেশ্যে এবং কার নির্দেশে তারা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল, তা খতিয়ে দেখছে পটাশপুর থানার পুলিশ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনো বড় ধরনের ডাকাতি বা অসামাজিক কাজ করার ছক ছিল তাদের।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें