মুখ্যমন্ত্রীর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এখনও ১৪ হাজার ‘ভোটারের’ ভবিষ্যৎ অনিশ্চিত

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩ মার্চ, ২০২৬; ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র থেকে কত নাম বাদ গেল, তা জানার আগ্রহ রয়েছে মানুষের।

দেখা যাচ্ছে, বিশেষ নিবিড় সংশোধনের পর প্রকাশিত নতুন তালিকায় ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে না কমলেও, সবথেকে উদ্বেগের বিষয় হল, এখনও প্রায় ১৪ হাজার ভোটারের নাম চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ অবস্থায় ঝুলছে।

কমিশন সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, SIR কর্মসূচি শুরুর আগে ভবানীপুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৬ হাজার ২৯৫।

এরপর খসড়া তালিকা প্রকাশের সময় ৪৪ হাজার ৪৭০টি নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, যার ফলে খসড়ায় নাম দাঁড়ায় ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ জন।

শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে, আরও ২ হাজার ৩২৪ জনের নাম তালিকা থেকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে।

এর ফলে ভবানীপুর কেন্দ্রে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৯,২০১ জন।

খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় নাম কমেছে প্রায় আড়াই হাজার। এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও ভবানীপুর কেন্দ্রে এখনও ১৪ হাজার ১৫৪ জনের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে।

অর্থাৎ, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শেষ হয়ে গেলেও এই বিপুল সংখ্যক ভোটারের নাম আদৌ তালিকায় থাকবে কি না, তা নিয়ে এখনও যাচাই প্রক্রিয়া চলছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें