মিমি চক্রবর্তীকে বিপাকে ফেলতে এবার আদালতে তনয় শাস্ত্রী, দায়ের ২টি মামলা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২ মার্চ, ২০২৬; এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে বিপাকে ফেলতে বনগাঁ আদালতের দ্বারস্থ হলেন তনয় শাস্ত্রী। মিথ্যা অপবাদ ও মানহানিকর মন্তব্য, এই দুই অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে খবর।

মানহানির মামলায় ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে ২০ লক্ষ টাকা। এবার বনগাঁ আদালতে মামলা দায়ের করলেন তনয়।

জানা যাচ্ছে, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তাঁর হয়ে মামলা করেছেন। মিথ্যা অপবাদ ও মানহানিকর মন্তব্যের অভিযোগে দু’টি মামলা দায়ের করা হয়েছে মিমির বিরুদ্ধে।

মানহানির মামলায় ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে।

অনুষ্ঠানের জন্য নেওয়া অগ্রিম ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরত চাওয়া হয়েছে বলেই খবর। এবিষয়ে এখনও মিমির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें