২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ মার্চ, ২০২৬ ; তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকে একাধিক বিদায়ী বিধায়ক প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এখনও পুরোপুরি উপড়ে ফেলা যায়নি।

নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে তা নিয়েই মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়।

বিক্ষুব্ধদের উদ্দেশে তাঁর সাফ বার্তা, “টিকিট পাইনি বলে এটা নয় যে বিরোধিতা করব।”

স্পষ্ট ভাষায় তিনি বললেন, “যারা মানুষের সঙ্গে জুড়ে থাকবেন, তাঁরা টিকিট পাবেন। আর না পেলে তা নিয়ে অসন্তোষের তো কিছু নেই। আমি তো কাউকে অসম্মান করিনি।” বুঝিয়ে দিলেন অশান্তি বরদাস্ত করা হবে না।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










