পরিচালক দেবের প্রথম ছবিতে কামব্যাক অনির্বাণের! নায়িকা শুভশ্রী, ‘বিগ ফ্রাইডে’ – তে রইল বড়ো চমক

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ এপ্রিল, ২০২৬ ; মঙ্গলবার বৈঠকেই নিষিদ্ধ শিল্পীদের ফেরানোর দাবি তুলেছিলেন। এবার সিনেমাপড়ার অস্থির সময়ে বড় ঘোষণা দেবের। অভিনেতা এবার পরিচালকের আসনে।

এযাবৎকাল নিজস্ব একাধিক সিনেমায় ‘ক্রিয়েটিভ ডিরেক্টর’ হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এবার পরিচালক হিসেবে টলিউডে নতুন ইনিংস শুরু করতে চলেছেন সুপারস্টার।

কোন ছবি? দৈব ঘোষণার পর থেকেই কৌতূহলের পারদ তুঙ্গে। ‘বিগ ফ্রাইডে’ চমকটা কী? তাহলে খোলসা করেই বলা যাক। পরিচালক দেবের ডেবিউ সিনেমার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স সংস্থার ব্যানারে পয়লা সিনেমার নায়িকাও তিনিই ছিলেন। এবার প্রাক্তনের পরিচালক হিসেবে হাতেখড়ির ছবিতেও সঙ্গী হতে চলেছেন শুভশ্রী। তবে চমক এখানেই শেষ নয়।

পিকচার অভি বাকি হ্যায়! দেবের পরিচালনায় কাজ করতে চলেছেন টলিউডে ‘নিষিদ্ধ’ অনিবার্ণ ভট্টাচার্যও। এদিন শুভশ্রীর সঙ্গে এক ভিডিওয় এই সুখবর ভাগ করে নেন টলি সুপারস্টার।

যেখানে দেবের উদ্দেশে শুভশ্রীকে প্রশ্ন ছুঁড়তে শোনা যায়, ‘৭২ ঘণ্টা, তুমি থামবে না?’ পালটা দেব বলেন, ‘যেদিন থামব, সেদিন শেষ হয়ে যাব…।’

অনির্বাণকে সঙ্গে নিয়েই শুক্রবার এই সুখবর ভাগ করে নেন দেব-শুভশ্রী।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें